
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।
আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) ১১ ঘটিকার সময় চরহাজারী ৮ ও ৯ নং ওয়ার্ডের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন তিনি। এর আগে একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি সড়কের কাজ উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম।
ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন, নোয়াখালী নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. অলিউল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার প্রমূখ।
এ সময় সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও ভাঙ্গনরোধে কাজ করার জন্য উনার নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও প্রদান
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও...
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি;
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধন সামগ্রী...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের...
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনকে সুপ্রিম...
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন...