লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 hours আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

সভায় কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।