লালপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 hours আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রনজু , লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার প্রমুখ।

শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়।