
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিরোধী দলগুলো এবং তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলন দমনে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ও হাজার হাজার বিক্ষোভকারীকে আটকের ঘটনার পর পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা নিয়ে এই বিরোধ দীর্ঘমেয়াদে দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গণতন্ত্রের মূল ভিত্তি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়ে আন্দোলনকারীরা রাজপথ ছাড়তে নারাজ। অন্যদিকে, সরকার পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অজুহাতে কঠোর অবস্থান নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং আগামী দিনে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
সরাইলে আইন-শৃঙ্খলাও দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সরাইলে আইন-শৃঙ্খলাও দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত...
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ...
লালপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
লালপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ