
নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউজের হল রুমে এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা তথ্য কর্মকর্তা মো: রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নুরে আলম। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো: আব্দুস সবুর।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এই অপপ্রচার রোধ করতে হবে।
সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে চলা এবং হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান তারা।
কর্মশালায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল...