
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন রোগী।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষগুলোর কার্যকারিতা আরও বাড়াতে হবে।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী অবহেলার কারণে আজ ডেঙ্গুর মতো সাধারণ রোগও মহামারীর রূপ নিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু চিকিৎসা নয়, বরং মশা নিধনে দীর্ঘমেয়াদী ও কার্যকর জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি, নতুবা এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ওষুধের সরবরাহ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে গণমাধ্যমকে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল...