
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে আগত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।এ সময় যুব নেতৃত্ব ও তায়কান্দো প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সোমবার(৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার ইও জিইয়ন (EO Jiyoun) ও লিম বঙ ট্যাক (Lim Bong Taek) যুব নেতৃত্ব এবং তায়কান্দো বিষয়ে আলোচনা করেন।এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা,সমাজবিজ্ঞান অনুষদের ডিন(ভারপ্রাপ্ত) ড. খন্দকার মো. শরিফুল হুদা,বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক আজমল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপ-পরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে কোরিয়ার প্রতিনিধিদল আগামী ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট’ উপস্থাপনের আগ্রহ প্রকাশ করেন।একই সঙ্গে ২০২৭ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে তায়কান্দোর ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনেরও আগ্রহ জানানো হয়।
এ সময় উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম কোরিয়ার প্রতিনিধিদলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম আয়োজনের আগ্রহ প্রকাশ করায় তাঁদের ধন্যবাদ জানান।তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উল্লিখিত দুটি অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল...