
শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না, শিক্ষক শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস জোগান। শিক্ষক নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখান। সেই মহান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
একজন শিক্ষক প্রতিদিন শ্রেনী কক্ষে শুধু পাঠ্য বইয়ের বিষয় পড়ান না। শিক্ষক শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের শেখান শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও দেশপ্রেম। বর্তমান সময়ে ইন্টারনেট ও প্রযুক্তির কারনে জ্ঞানের পরিধি বিস্তৃত হয়েছে।
তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন, ইন্টারনেট ও কৃএিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাওয়া যায় অসংখ্য তথ্য। কোনটা তথ্য সঠিক, কোনটা ভুল, কি ভাবে জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে তা শেখানোর দায়িত্ব এখনো শিক্ষকের। প্রযুক্তি একজন শিক্ষার্থীর হাতে তুলে দিতে পারে, কিন্ত একজন শিক্ষক তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন।
শিক্ষক আত্নবিশ্বাস হারালে সাহস দেন, ভুল করলে শিক্ষার্থীদের সংশোধন করে দেন, শিক্ষার্থী দের জীবনের সঠিক আলোর পথ শিক্ষক দেখিয়ে দেন।
শুক্রবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র্যালি, শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, এস এম আব্দুল খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান সহ অনেকেই । এ ছাড়াও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, স্হানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকের প্রতি শ্রদ্ধা শুধু একটি দিনের অনুষ্ঠানিকতা সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষকদের মর্যাদা, অধিকার ও সম্মান নিশ্চিত করা সমাজের দায়িত্ব। শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেই ভবিষ্যৎ কারিগর হলেন শিক্ষক।
শিক্ষকের হাত ধরেই প্রজন্মের স্বপ্ন দেখতে শেখে, স্বপ্ন সাহসে রুপ দেয় ও একদিন সেই স্বপ্নকে বাস্তবতায় পরিনত করে। শিক্ষককে সম্মান করা মানে শুধু একজন মানুষকে সম্মান করা নয় – সম্মান করা আগামী দিনের ভবিষ্যৎ।
শিক্ষকরা জাতি গড়ার নিরব কারিগর। তাদের হাতে গড়ে ওঠে আগামী দিনের স্বপ্ন, সমাজ ও ভবিষ্যৎ।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল...