
ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের এই গাড়িবহর যাত্রা শুরু করে। বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত ফেনী জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জনগণের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকি করতেই প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের নীতিনির্ধারক ও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে মাঠে থেকে এসব কার্যক্রম তদারকি করছেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ফেনী পৌঁছানোর পর প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সরাসরি জনগণের কাছে পৌঁছানোর যে উদ্যোগ নিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।
উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের লুটপাট ও ধ্বংসযজ্ঞ থেকে অর্থনীতিকে পুনর্গঠন করতে বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। অন্যদিকে, কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠন দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালেও জনগণের প্রতিরোধের মুখে তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম...
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু