
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে অপ্রত্যাশিত মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় আন্তর্জাতিক আকাশসীমায় অবস্থান করছিল। আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনে হচ্ছিল বিমান নয়, কোনো রোলারকোস্টার হুড়মুড়িয়ে নিচে নামছিল।
ঘটনার বিবরণ অনুযায়ী, ককপিটের ভেতরে কোনো একটি বিষয় নিয়ে দুই পাইলটের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানটির উচ্চতা মারাত্মকভাবে প্রভাবিত হয়। পরে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যা বিমান চলাচলের ইতিহাসে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ঘটনার পর বিমানটির কেবিন ক্রু ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে গন্তব্যে অবতরণ করতে সক্ষম হয়। তবে এই ঘটনা বিমান চালনা নিরাপত্তা এবং পাইলটদের মানসিক স্বাস্থ্য ও পেশাদারিত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম...
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু