সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণে-৮ কোটি টাকার বরাদ্দ

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 days আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ৮ কোটি- ৭৬ লাখ ৩২ হাজার ১৮৪টাকা ব্যয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ৪ তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ কোটি টাকা মূল্যের নির্মাণাধীন ৬তলা ভবনের কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদার।

২০২২ সালে সরাইল হাসপাতালের ৬তলা ভবনের তিনতলাবিশিষ্ট একটি ভবন ও অন্যান্য কিছু স্থাপনা নির্মাণের বরাদ্দের অনুমোদন পান ‘অংকুর ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের চুক্তিমূল্য প্রায় ১০ কোটি টাকা। ২০২২ সালের নভেম্বর মাসের শেষের দিকে কাজ শুরু করেন তারা। শুরু থেকেই খুবই ধীরগতিতে ঠিকাদার মাঝেমধ্যে কাজ করলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একেবারেই বন্ধ রয়েছে।

দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর আজ ভবনটির নির্মাণকাজ আবার শুরু হয়েছে, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।কাজের চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির বাকি কাজ সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে।

এখন নতুন করে কে,এস,এস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি নতুন করে সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হয়ে ভবনের নির্মাণ কাজ শুরু করেতে দেখা যায়। সোমবার সকালে কথা হয় সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা.মোহাম্মদ নিজাম উদ্দিন তিনি এপ্রতিনিধিকে জানান,
নতুন ভবন নির্মাণে সরকার ৮ কোটি- ৭৬ লাখ ৩২ হাজার ১৮৪ টাকা বরাদ্দ দিয়েছে।

কাজটি পেয়েছেন কে,এস,এস ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণের কাজ শুরু হয়েছে।অনেক প্রচেষ্টার পর ভবনটির নির্মাণ কাজ নতুন করে শুরু হয়েছে।

কাজ হলে হাসপাতালের আবাসন সুবিধা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সেবার মান উন্নত হবে।তিনি বলেন, আগামী ৯ মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।

মন্তব্য লিখুন