
পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং বিভিন্ন সংস্থায় দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, কার্যকরী সদস্য সাঈদ হাসান ও আমেনা আক্তার নিহা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান অভিযোগ করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ শুরু হয়েছে। দুদক, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।
চাকরিপ্রার্থীদের প্রসঙ্গে জিয়াউদ্দিন আয়ান বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে। ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্তের মধ্যে বিপুলসংখ্যক প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছেন- তাদের নিয়োগপত্র দিতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়া এবং ১ অক্টোবর থেকে কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরিতে বৈষম্যহীন নিয়োগ; কিন্তু বর্তমান নিয়োগপ্রক্রিয়ায় সেই আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দলীয়করণের অভিযোগ তুলে তিনি সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান।
নাদিয়া রহমান আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার রক্ষা করতে হবে এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। সরকার এসব দাবি উপেক্ষা করলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন।
শেষে পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্যপ্রার্থীদের বাদ দেওয়া ও নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগের প্রতিবাদে প্রতীকী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম...
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু