
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ২৩ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, আব্দুল হান্নান চিনু, মিসবাউর রহমান চৌধুরী, ফেরদৌস খান, তোয়াবুর রহমান, আব্দুস শহীদ, সুলেমান আহমেদ, আনোয়ার খান, তালেব আহমেদ, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি আফরোজ খান, সাধারণ সম্পাদক হেলাল খানসহ নতুন কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী ও এলকার সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। অনুষ্ঠানের শুরুতে নির্বাচিতদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন।।...
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা...
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো....
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...