রামগড়ে শিশু অপুষ্টি মোকাবিলায় স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (Severe Acute Malnutrition—SAM) শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নবগঠিত স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ গ্রহণ ও হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এসব চিকিৎসা ও ব্যবস্থাপনা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম. মোজাম্মেল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, ওয়ার্ড ইনচার্জ চুরাপ্রু মারমা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের খাগড়াছড়ি প্রতিনিধি ও সিনিয়র অফিসার (নিউট্রিশন) রিমি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী সাহলাপ্রু মারমা ও প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী শামীম বলেন, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতিকে ধন্যবাদ। এ সহায়তা রামগড়ের শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

তিনি হস্তান্তর করা উপকরণগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবগঠিত স্যাম ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনায় গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর