যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তল্লাশি ও নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন ও প্ল্যাটফর্ম এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে রেলওয়ে পুলিশের সদস্য ও নিরাপত্তাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন এএসআই কাউসার, এসআই রুবেল, এসআই সোহেল ও এসআই কল্যাণসহ সংশ্লিষ্ট সদস্যরা।

অভিযান চলাকালে স্টেশনে আসা বিভিন্ন ট্রেনের যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করা হয়। পাশাপাশি স্টেশন ও প্ল্যাটফর্ম এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, “বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের এসপির নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে সন্দেহভাজন কোনো ব্যক্তি কিংবা কোনো মালামাল জব্দ করা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সব যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

রেলওয়ে পুলিশ জানিয়েছে, স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে