সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , ২ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রোববার (২ আগষ্ট) বিকেলে সাপাহার-খঞ্জনপুর সড়কে চারা রোপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী বন সংরক্ষক নাইমা আকতার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু),সাপাহার রেঞ্জ অফিসার শাহাদাৎ হোসাইন, বিট অফিসার মতিউর রহমান।

এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর