
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে চা পাতা উত্তোলনের সময় বজ্রপাতে পাঁচ নারী চা শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রমিকরা হলেন পরি বুনার্জি (৪৫), আলমিনা মুন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরী (৩২) ও রোজিনা নাহার (৪২)।
জানা যায়, শনিবার দুপুরে বাগানের প্লন্টেশন এলাকায় শ্রমিকরা চা পাতা উত্তোলনের কাজ করছিলেন। এ সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক গুরুতর আহত হন।
পরে সহকর্মী শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে রোজিনা নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহতদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
কুরমা চা বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাসি বজ্রপাতে পাঁচজন নারী শ্রমিক আহত হওয়ার কথা স্বীকার করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত পাঁচ নারী শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে।
তাদের মধ্যে রোজিনা নাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি;...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,...