
মোহাম্মদ মিজান (চট্টগ্রাম): চট্টগ্রামে জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে ধারণ করে গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।
সংগঠনটির উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, দেয়াল ও জনসমাগমস্থলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক ও সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার(১৮মে) সন্ধ্যা ছয় ঘটিকা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জুলাই আন্দোলনকে ঘিরে আঁকা পুরনো ও ম্লান হয়ে যাওয়া গ্রাফিতিগুলো নতুন করে রঙ-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
একই সঙ্গে আন্দোলনের বিভিন্ন স্লোগান, গণমানুষের অধিকার, দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার ও তরুণদের ঐক্যের বার্তাও স্থান পায় দেয়ালচিত্রে।
জাতীয় ছাত্রশক্তির নেতারা জানান, জুলাই আন্দোলন দেশের তরুণ সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সেই চেতনাকে ধরে রাখতেই তারা এ ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, গ্রাফিতি শুধু শিল্প নয়, এটি প্রতিবাদ, চেতনা ও ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ের আন্দোলন আমাদের সাহস ও অধিকার আদায়ের কথা মনে করিয়ে দেয়। আমরা চাই নতুন প্রজন্ম এই ইতিহাস জানুক এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।
কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের এ সৃজনশীল কার্যক্রম উপভোগ করেন এবং তাদের প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, দেয়ালে এমন সচেতনতামূলক গ্রাফিতি নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক ও সৃজনশীল কর্মসূচি অব্যাহত থাকবে। তরুণদের সম্পৃক্ত করে সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...