মুছাপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মসজিদের ইমামদের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ , ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
প্রতিকী ছবি।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে মসজিদের ইমামদের হস্তক্ষেপ কামনা করে চিঠি প্রদান।

কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এলাকায় অবস্থিত মসজিদের ইমামদেরকে চিঠি প্রদানের মাধ্যমে মাদক মুক্ত সমাজ বিনির্মাণ ও মাদকের বয়াবহতা তুলে ধরে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।

মসজিদের ইমাম সাহেবকে প্রেরণকৃত চিঠিতে লিখা হয়েছে,

“”বরাবর,
আস্সালামুআলাইকুম,

সম্মানিত ইমাম সাহেব

বিষয়: মাধক বিরোধী কর্মকাণ্ড জোরদারের জন্য আবেদন।

জনাব,
সশ্রদ্ধ নিবেদন এই যে, মাদক আমাদের সমাজের জন্য একটি মারাত্নক অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এটি বিশেষ করে আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং নৈতিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারন হয়ে দাড়িয়েছে।

এমতাবস্থায় সমাজে মাদকের বয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।আপনার সম্মানিত নেতৃত্বে জুমার খুতবা, ওয়াজ-মাহফিল ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে মাদক বিরোধী বার্তা প্রচার করা হলে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, এ বিষয়ে আরও সচেতন হবে।

অতএব আপনার নিকট আমাদের বিনীত আবেদন,

১. জুমার খুতবায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা।
২. মাদক পরিহারের বিধর্মীয় দৃষ্টিকোন থেকে দিক নির্দেশনা প্রদান।
৩. যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে উৎসাহমূলক বক্তব্য প্রদান।
৪. পরিবার ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো।

আপনার সদয় সহযোগিতা ও দিকনির্দেশনায় আমরা একটি সুন্দর, নৈতিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হবো–এই আাশা ব্যক্ত করছি।

ধন্যবাদন্তে
বিনীত নিবেদক
মুছাপুর ৭নং ওয়ার্ড যুব সমাজ।””