
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে বসবাসরত শ্রীমঙ্গলের কৃতি সন্তান রাহাত বকস এলাহি আমেরিকান ডাক্তার হলেন।
শ্রীমঙ্গল উপজেলার পৌরসভার সুপরিচিত আলহাজ্ব আলাবক্স আহমেদের ছেলে নিউইয়র্কস্থ শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি মোস্তাক এলাহী চেমন দম্পতির একমাত্র ছেলে রাহাত বকস এলাহী ডাউনস্টেট হেলথ সাইন্স ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
গত (২০শে মার্চ) আয়োজিত ম্যাচ ডে-২০২৬ অনুষ্ঠানে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।তিনি নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত লেনেক্স হিল হাসপাতালে রেসিডেন্ট ডাক্তার হিসাবে যোগদান করবেন।রাহাত বকস এলাহীর এই কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য তার পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত এবং সেই সাথে তার এই সাফল্যে পিতা মাতা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

উল্লেখ্য তার বড় বোন তাসনিমা এলাহি রিয়া ২০২১ সালে ডাক্তার হিসেবে উত্তীর্ণ হয়ে ইউএইচএস হাসপাতাল বিহামটং এ ইন্টারনাল মেডিসিন ডাক্তার হিসেবে কর্মরত আছেন।মোস্তাক এলাহী চেমন দম্পতির ছেলে মেয়ে দুই সন্তানই আমেরিকান ডাক্তার হিসেবে ডিগ্রি অর্জন করে বাংলাদেশ কমিউনিটিকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছেন।
ডাক্তার রাহাত বকস এলাহি তার সাফল্য অর্জনে বাংলাদেশ কমিউনিটির কাছে প্রশংসায় প্রসংশিত হয়েছেন তার এই সাফল্যে নিউইয়র্কস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সাবেক সভাপতি মামুনুর রশিদ শিপু,সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী,সহ-সভাপতি মিজানুর রহমান,উপদেষ্টা আব্দুল হাকিম সুলেমান,ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এমএম শাহীন,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,জামাল উদ্দিন আহমেদ,কয়ছর করিম,বিসিসির নজরুল হক,বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল লিটন চৌধুরী,জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম,বসির খান,এনওয়াইপিডি অফিসার জুয়েল গাজী প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...