
দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। বর্তমানে ১৩টি প্রতিষ্ঠানের এমএফএস সেবা রয়েছে। এর মধ্যে নগদ ছাড়া বাকি ১২টি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে কার্যক্রম চালাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত এমএফএসের আওতায় অ্যাকাউন্ট রয়েছে ১৪ কোটি ৪৯ লাখ। এর মধ্যে একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানের হিসাব অন্তর্ভুক্ত। গত মাসে ৪৪ হাজার ৬৩৫ কোটি টাকা ক্যাশ ইন এবং ৪১ হাজার ১০৬ কোটি টাকা ক্যাশ আউট হয়েছে। ব্যক্তি থেকে ব্যক্তি স্থানান্তর হয়েছে ৫৩ হাজার ৩৫৮ কোটি টাকা। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে যা সর্বোচ্চ।
প্রাইম ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের ফলে প্রাইম ব্যাংক ফিনটেক দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করবে। প্রতিষ্ঠানটি প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে একটি সহযোগিতামূলক বাজার পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।
ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক নিজেকে গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সব শ্রেণির মানুষকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে সক্ষম করে তোলার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী