
নেত্রকোনার কেন্দুয়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোন এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক, মেয়র প্রার্থী জসিম উদ্দীন আহমেদ খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সংযম, সাম্য, ন্যায় ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আসে।
এই পবিত্র দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন কেন্দুয়া পৌরবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন এবং আমাদের প্রিয় জনপদকে উন্নয়ন, ন্যায় ও মানবিকতার পথে এগিয়ে নিতে সহায়তা করেন।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ জনগণের শক্তিই একটি সমৃদ্ধ ও উন্নত পৌরসভা গঠনের মূল চালিকা শক্তি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই ভেদাভেদ ভুলে মানবতা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করব এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াব।
জসিম উদ্দীন আহমেদ খোকন বলেন, “সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।”
সবশেষে তিনি কেন্দুয়া পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...