
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা-এ স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে ত্রিশাল (অগ্রণী) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান-এর ২৩ তারিখ শুক্রবার বিকেলে উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
“মানবতার টানে, ভয় নেই রক্তদানে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে সংগঠনটি এবার অষ্টমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মো. আল-মাসুম রায়হান এর সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অতীতে আমরা সাধারণ মানুষের রক্তের চাহিদা পূরণে সবসময় কাজ করে এসেছি। ভবিষ্যতেও ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’ মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।”
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...