পাইকগাছায় যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

খুলনার পাইকগাছা উপজেলায় আজহারুল ইসলাম বাবু (২৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আজহারুল ইসলাম বাবু উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে নিজ বসতবাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে চলমান পারিবারিক কলহের জেরে মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।