
খুলনার পাইকগাছায় ভোজ্যতেল নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি ঠেকাতে বাজারে ভ্রাম্যমাণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়।
এ সময় পাইকগাছা পৌরসভার বিভিন্ন বাজার ছাড়াও চাঁদখালী ও কপিলমুনি ইউনিয়নের কয়েকটি খুচরা তেল বিক্রেতার দোকান পরিদর্শন করা হয়।
মনিটরিংকালে দোকানগুলোতে ভোজ্যতেলের মজুদ, বিক্রয়মূল্য ও বিক্রয় পদ্ধতি যাচাই করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
এ সময় দোকানগুলোতে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ফোন নম্বর টানিয়ে দেওয়া হয়, যাতে কোনো দোকান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করলে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে তেল বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। বাজারে কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনের দেওয়া নম্বরে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি।
এদিকে স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত মনিটরিং থাকলে বাজারে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকটাই কমে আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...