বেনাপোল বন্দরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ , ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় সুধীজনদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।

বুধবার(১১ মার্চ) ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো.শামীম হোসেন, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ফজলে ওয়াহিদ। ​এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন: ​বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ​স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,​বন্দর শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।

​​অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। বন্দরে দায়িত্বরত আনসার বাহিনীর পিসি-১ সাকিব হোসেন এবং পিসি-২ মো. মিজানুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে আনসার সদস্যরা ইফতার আয়োজনের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন। তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া পর্বটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়।

​ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।