
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে ইমদাদুল মল্লিক (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই নিঃ তন্ময় মন্ডলের নেতৃত্বে মধুখালী বাজার নিউ মার্কেটের বিপরীত পাশের মুদি দোকান থেকে আসামী ইমদাদুল মল্লিক’কে ১০০ গ্রাম গাঁজা ও ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ আটক করা হয়।
এসময় মাদক ক্রয়রত অবস্থায় আরো দুইজন মাদকসেবী’কে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, আসামী ইমদাদুল মল্লিকের বিরুদ্ধে পূর্বের ৬ টি মাদক মামলা রয়েছে, তিনি পূর্বেও মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন এবং জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন।
অপর এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় পুষ্প রাণী রায় (৫৫) নামে এক মাদক সম্রাজ্ঞী’কে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান। ০৪/০৩/২০২৬ ইং, বুধবার ভ্রাম্যমান আদালতের মামলা নং ১৪ এর আসামী পুষ্প রাণী রায়’কে ০৫/০৩/২০২৬ ইং, বৃহস্পতিবার ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে মধুখালী থানাধীন গোন্দারদিয়া ডা. আ. কাদের মেমোরিয়াল হাসপাতালের দক্ষিণ পাশের খেলার মাঠ থেকে বাদী মোঃ সুলতান (৩৬) এর একটি ছাগল চুরি হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে নওপাড়া ছাগলের হাটে গিয়ে দরদাম করা অবস্থায় ছাগলটি উদ্ধার করা হয়।
এসময় বাদী মোঃ সুলতান মধুখালী থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে চোর ইয়াসিন হাওলাদার (২৬), মোঃ সবুজ (২২) ও মোঃ ফয়সাল (১৯) কে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। বৃহস্পতিবার আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এবিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, “অত্র থানার আইনশৃঙ্খলা ঠিক রাখতে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। মাদক, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা হবে”।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...