এগিয়ে চলেছে লালপুরে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমের প্রস্তুতি

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

এগিয়ে চলেছে ফ্যামিলি কার্ডের পাইলটিংকার্যক্রমের প্রস্তুতি , সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারীদের ব্যাস্ত সময় পার করতে হচ্ছে। ইতিমধ্যে নাটোরের লালপুর উপজেলার ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

গতকাল সোমবার (২ রা মার্চ) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার লালপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের ডাটা এন্ট্রির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম এলাকা লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানা এলাকায় উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আবুল হায়াত, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিরার মো: নাজমুল খাঁ প্রমুখ।

লালপুর উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ জানান, লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপকারভোগীর ৮১৬টি খানার জরিপ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বর্তমানে সমাজসেবা কার্যালয়ে ডাটা এন্ট্রির কাজ চলছে। উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমের বাস্তবায়ন আগামী ১০ মার্চ নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু হতে যাচ্ছে।