পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি- চরমোনাই পীর

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
নবীনগরে ইসলামি আন্দোলনের নির্বাচনী সভায় বক্তব্য রাখছে পীর সাহেব চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর (পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তবেআমরা একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছে। দেশপ্রেমিক মানুষ আছে। ইসলাম প্রেমীরা আছে।’

সোমবার বিকেল চারটার দিলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকার। এতে প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু।

পীর সাহেব চরমোনাই রেজাউল করীম বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন এক জিনিস নয়। কল্যাণে কে ভালো হবে তা স্থানীয় নির্বাচনে বিবেচনা করা হয়। আর জাতীয় নির্বাচনে নির্বাচিতরা আইন পাশ করে। তাই দলের আদর্শ দেখতে হয়। বিএনপি যা চায় ৫৪ বছর চলেছে। আরেকটা দল জামায়াত ১১ জোট। আমীরসহ নেতারা বলছে প্রচলিত আাইনে চলবে। তাই আবার এটা হলে শান্তি পাবো না। তাই মূল ব্যাপার হলো আদর্শ কি।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মিজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান, আবুল কালাম আজাদ প্রমুখ।

চরমোনাই পীর এ সময় নজরুল ইসলামের হাতে প্রতীকী হাত পাখা প্রতীক তুলে দেন। এ সময় তিনি শান্তির প্রতীক হিসেবে হাত পাখায় ভোট দেওয়ার আহবান জানান।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চারজন প্রধান প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান (এম.এ. মান্নান) , বিএনপির স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) কাজী নাজমুল হোসেন তাপস, বাংলাদেশ খেলাফত মজলিস (১০ দলীয় জোট) রিকশা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান; জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরুল ইসলাম নজু।