কমলগঞ্জের পতনউষারে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ কমলগঞ্জ উপজেলার পতনঊষারে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।

অলি আহমদ খানের সভাপতিত্বে ও মো. শওকত আহমদ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তোয়াবুর রহমান, আব্দুল হান্নান, মিছ¦বাউর রহমান,র্ জুনেদ আহমদ, নূরুল মোহাইমীন, জয়নাল আবেদীন, টিফুল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে পতনঊষার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শ্রমজীবি ও নিম্ন আয়ের শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।