ব্রাহ্মণবাড়িয়া -২আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২আসনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকা ১১ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি২০২৬) দুপরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান ১১টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, জমীয়তে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবিব।আশরাফ উদ্দিন- জাতীয় নাগরিক পার্টি। এড. জিয়াউল হক মৃধা- জাতীয় পার্টি।এস এন তরুণ দে, স্বতন্ত্র। তৈমুর রেজা মো. শাহজাদা – জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি)। নেছার আহমদ- ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবুল ফাতাহ মো. মাসুদ -ফেলাফত মজলিস। মো. মোবারক হোসাইন – বাংলাদেশ জামায়াতে ইসলাম। মো. মইন উদ্দিন – ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ। রুমিন ফারহানা – স্বতন্ত্র। শরিফা আক্তার – আমজনতার দল।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইতোমধ্যে প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।