কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয়ে গেল ‘হৈরোল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা।

উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়। মেধা বৃত্তি পরীক্ষাটি বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জেলার বিভিন্ন প্রান্তের ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। চতুর্থ শ্রেণীর ১০৭ জন এবং পঞ্চম শ্রেণীর ৯৪ জনসহ ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অবতীর্ণ হয়।

অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষ করে তোলবে।