সরাইলে এসএসসি ব্যাচ -৯৪” বন্ধু মিলন মেলা -২০২৫

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় শৈশবের দুরন্তপনায় একে অপরের কাঁধে হাত রেখে, পায়ে পা মিলিয়ে শুরু হয়েছিল পথ চলা। জীবিকার তাগিদ সেই বন্ধুত্বের সম্পর্কে ভাটায় জোয়ার এলো ৩০টি বছর পর সরাইল কালিকচ্ছ পাঠশালায়।কেউ প্রতিষ্ঠিত হয়েছেন দেশে। কেউ বা বিদেশে। তবে বন্ধুত্বের টান যে কোনো বাঁধাই মানে না। এমনই চিত্র ফুটে উঠেছে কালিকচ্ছ স্কুল মাঠে।

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এসএসসির ৯৪ ব্যাচের প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলায় আনন্দের জোয়ার ওঠে।শত ব্যস্ত জীবনের শত বাঁধাকে উপেক্ষা করে স্মৃতিচারণে শৈশবে ফিরে যায় শুক্রবার(২৬ ডিসেম্বর)।দিনব্যাপী সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গনে ১৯৯৪ সালের শিক্ষার্থী তাদের সন্তান আর পরিবারের সদস্যদের নিয়ে শামিল হয় এই আয়োজনে।দিনব্যাপী কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে আর নানা আয়োজনে দিনটিকে স্মরণীয় করে স্মৃতির পাতায় তুলে রাখলেন সবাই।

বন্ধুত্ব বেঁচে থাকুক, বন্ধুত্ব টিকে থাকুক। এমন আকুতিই ছিল যেন সবার চোখে মুখে।বন্ধু ছাড়া জীবন যেন বর্ণহীন কোনো এক গল্পের শেষ অধ্যায়। জীবনের নানা ধাপের হিসেব-নিকেশ যেমনই হোক না তাদের, বন্ধুত্ব যেন হয় সরল। তাই শৈশব থেকে বার্ধক্যে যেন রং না হারায় বন্ধুত্ব। এমনই প্রার্থনা সবার।

এসএসসি ৯৪ ব্যাচের আয়োজক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন, দীর্ঘদিন পর আমরা সব বন্ধুরা একসঙ্গে মিলিত হয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। এটা এক অন্যরকম অনুভূতি। আমাদের এই ব্যাচের অনেকেই বেঁচে নেই। কেউ বিদেশ চলে গেছেন। কারও সাথে যোগাযোগ নেই দীর্ঘদিন। তবে সব বাঁধাকে ছাপিয়ে প্রাণের টানে একত্রিত হয়েছি সবাই।

এছাড়াও আমাদের এই আয়োজনে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সময়ের প্রবীণ সেই সব শিক্ষকরা। যাদের স্নেহ পায়নি বহু বছর। আজ সেই সব শিক্ষকরাও এসেছে দূর-দূরান্ত থেকে। দিনটিকে স্মরণীয় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা ছিল আমাদের।প্রবীন শিক্ষার্থীদের এই আয়োজনে অংশ নিয়ে বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে বলেন, বেনি সুতোই গাঁথা মালার মতো বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক প্রতিমুহূর্তে।

জীবন সায়াহ্নে বয়সের ভারে রং হারালেও যেন তার ঘ্রাণ না হারায়। বন্ধুত্ব বেঁচে থাকুক প্রতিদিন। প্রতিমুহূর্তে বন্ধুর পাশে সহমর্মী হয়ে।পুরো আয়োজনে অংশ গ্রহণ করেন প্রবীণ সব শিক্ষার্থীদের পরিবারের।শেষে দেশাত্মবোধক গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলে।

এসময় উপস্থিত ছিলেন,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক। অএ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আইয়ুব খানসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে সবাই’কে পুরস্কার তুলে দেওয়া হয়।