• রাজনীতি শীর্ষ সংবাদ
  • মৌলভীবাজার-৪ আসনের করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মৌলভীবাজার-৪ আসনের করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ:মৌলভীবাজারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দীন এর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আসন কমিটির নির্বাচন পরিচালক আলাউদ্দিন শাহ, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসাইন, কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মাসুক মিয়াসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।