
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলের তেলিকান্দি ও জয়ধরকান্দি এলাকায় ফসলি জমির মাটি কাটায় চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২২ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।
কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্গনের দায়ে, কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মো. লাদেন (২২) আক্তার হোসেন (৩৭) এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সরাইলউপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার তিনি বলেন,কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন,সরকারি আইন যারা অমান্য করবে তাদের কে গ্রেপ্তার করা হবে। উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।
অভিযানে চারজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানোর জন্য সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...