
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকা থেকে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দলের অভিযানে ৫৪ লিটার দেশীয় মদসহ মিহির কর্মকার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৯ এর একটি দল ভানুগাছ এলাকার মিহির কর্মকার এর বাড়িতে পৌছালে র্যা বের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থাল তল্লাশী করে তার বসতঘরের দক্ষিণ পাশে রুমের ভিতর থেকে ৩টি খাকি রংয়ের কার্টুন এবং ১টি সাদা প্লাস্টিকের কনটেইনার ভর্তি ৫৪ লিটার দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের রতন কর্মকারের পুত্র মিহির কর্মকার। পরবর্তী গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...