কমলগঞ্জে চিতলীয়া প্রবাসী কল্যাণের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ, স্থায়ী অফিস উদ্বোধন, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে চিতলীয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে দিনব্যাপী আয়োজনে প্রায় চার শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

মো. নূরুল হকের সভাপতিত্বে ও মো. আবু বক্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামারছড়া বন রেঞ্জের বিট কর্মকর্তা মো. আহমদ আলী, কমলগঞ্জ থানার এসআই মো. আমির হোসেন, মাওলানা মো. শামসুল হক প্রমুখ।

শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।