একগুষ্টিবাদী, এক ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারী রাজনীতি, মানবতার পরিপন্থী – শেখ হানিফ

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ বলেন, বাংলাদেশে রাজনীতি হবে মানুষের কল্যাণে। মিথ্যা, অবিচার, চাঁদাবাজি কিংবা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র কোষাগার লুটপাটের পক্ষে নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইরে অনুষ্ঠিত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মাছিহাতা ইউনিয়ন শাখার সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি একথা বলেন।

শেখ হানিফ অভিযোগ করে বলেন, একগুষ্টিবাদী, এক ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারী রাজনীতি, মানবতার পরিপন্থী। যারা জাতীয়তাবাদের নামে রাজনীতিকে সংকীর্ণ করেছে, তাদের বলছি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়াবেন না। মানবতার পক্ষে দাঁড়ান।

শেখ হানিফ আরও বলেন, এ দেশের জনগণ অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা চায়। এক জাতি বা এক ধর্মের রাজনীতি সেই অধিকার দিতে পারে না। মানবতার রাজনীতিই পারে মানুষের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ।

সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে শেখ হানিফ ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হবেন।

ঘোষণা দেওয়ার সাথে সাথে মাঠজুড়ে ‘সব মানুষ ভাই ভাই, মানবতার রাষ্ট্র চাই’—এই শ্লোগানে সমাবেশ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন টিটু, জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আশরাফুল হক সুমন, আজাদুর রহমান, নিজাম উদ্দিন চিশতী, ডা. দেলোয়ার খান প্রমুখ।

বক্তারা বলেন, দেশজুড়ে হিংসা, বিদ্বেষ ও সংঘাত বেড়ে গেছে। মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অবস্থা থেকে মুক্তি নেই। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।