
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালের তিন বছরের শিশু আব্দুল আল গালিবের জন্মগত হৃদরোগে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে সে সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। তবে একসময় অর্থাভাবে তার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল।
ত্রিশালের অলহরী খারহর গ্রামের মো. জামান মিয়ার জমজ দুই সন্তানের একজন গালিবের হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, দ্রুত অপারেশন না করলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়বে। কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকার ব্যয় বহন করা এই দরিদ্র পরিবারের পক্ষে ছিল অসম্ভব।
বাড়ি-ভিটা ছাড়া আবাদি জমিজমা নেই তাদের। বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হওয়া জামান দম্পতি তখন চরম হতাশায় পড়ে যান।
এ অবস্থায় সরকারি-বেসরকারি সহায়তার আহ্বান জানালে প্রায় এক বছর আগে সময়ের আর্বতনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর স্থানীয় সমাজসেবা অফিস, গ্রামবাসী, প্রবাসী বাংলাদেশি এবং হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সবার সহযোগিতা ও দোয়ার ফলেই চার মাস আগে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গালিবের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে সে অনেকটা সুস্থ এবং খেলাধুলায় ফিরতে শুরু করেছে।
গালিবের বাবা মো. জামান চোখ ভেজা কণ্ঠে বলেন, “আমার জমজ দুই ছেলের একজনের চিকিৎসা অসম্ভব হয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহ মানুষের হৃদয়ে দয়া দান করেছেন। অনেকেই এগিয়ে আসায় আমার ছেলে আজ বেঁচে আছে। যাদের পরিচয় জানি বা জানি না—সবার প্রতি চিরকৃতজ্ঞ।”
গালিবের মা আবেগাপ্লুত হয়ে বলেন,“প্রতিদিন ছেলেকে হারানোর ভয় আমাদের তাড়া করছিল। আল্লাহর রহমতে ও আপনাদের সাহায্যে সে নতুন জীবন পেয়েছে। এ কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী গালিবের সুস্থতায় খুশি প্রকাশ করেছেন এবং যারা সহায়তা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অসহায় এক শিশুর জীবনের জন্য যখন অন্ধকার নেমে এসেছিল, তখন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতাই তাকে নতুন জীবন দিয়েছে। গালিব আজ সুস্থ হয়ে উঠছে—এ এক মানবিকতার জয়গান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...