যানজটমুক্ত শহর গড়তে অবিচল লোহাগাড়া ট্রাফিকের প্রচেষ্টা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্ত শহর লোহাগাড়া বটতলী স্টেশন। লোহাগাড়ার ব্যস্ততম সড়কগুলোতে প্রতিদিনই নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছিল যানজট।

বিশেষ করে লোহাগাড়া স্কুল রোড,আলুর ঘাট রোড,দরবেশ হাট ডিসি সড়ক মোড় ও অবৈধ পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, ঈগলের বেপরোয়া,সিএনজি ও অটোরিকশার ইচ্ছামতো দাঁড়িয়ে যাত্রী তোলা এবং হকারদের অবৈধ দখলে সড়কজুড়ে প্রায়ই সৃষ্টি হয় তীব্র যানজট। এ অবস্থার পরিবর্তনে মাঠে আছে লোহাগাড়া ট্রাফিক বিভগ৷

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষ নেতৃত্ব দেন লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ। এ সময়ে বারাস্তায় দাঁড়িয়ে থাকা শতাধিক যানবাহন সরিয়ে দেওয়া হয়। আইন অমান্য কারী যেকোন যানবাহকে জরিমানা করা হয় ।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, “লোহাগাড়ায় নিয়ম না মানার প্রবণতা বেশি। আমরা আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে । কোন অন্যায়কারী পার পাবে না।

সকাল থেকেই মাঠে থাকা পুলিশের তৎপরতায় সড়কে দেখা যায় ভিন্ন চিত্র। যান চলাচল হয় স্বাভাবিক ও স্বস্তিদায়ক। বাজারে আসা স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা স্বস্তি প্রকাশ করে বলেন, “এমন উদ্যোগ যদি নিয়মিত হয় তবে আর যানজট থাকবে না। এতে ব্যবসা-বাণিজ্যও গতিশীল হবে। আমরা চাই জনস্বার্থে সরকার আরো কয়েকজন ট্রাফিক সদস্য বৃদ্ধি করুক৷

লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন জানিয়েছেন, ট্রাফিক আইনের প্রতি যদি সবাই নিজ নিজ জায়গা হতে সচেতন হয় তাহলে যানজটের পরিবর্তন সহজ হবে৷ তারা ( ট্রাফিক) প্রতিদিনই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যানজটমুক্ত শহর গড়ে তোলার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বর্তমানে যে দায়িত্ব তারা পালন করে যাচ্ছে এ ধরনের কার্যকর উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হলে লোহাগাড়া শিগগিরই যানজটমুক্ত একটি আধুনিক শহরে পরিণত হবে। তবে আমরা মনে করি লোক সংখ্যা সরকারের পক্ষ হতে আরো কয়েকজন যুক্ত করা প্রয়োজন৷