
৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদ মর্যাদা, গ্রেড উন্নীতকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়ে আসছেন। তারা শিশুদের প্রাণঘাতী ১০টি রোগ থেকে সুরক্ষার জন্য মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করলেও পদমর্যাদা ও সুযোগ-সুবিধায় তারা অবহেলিত।
-
নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি।
-
টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ।
-
১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ।
-
বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।
তাদের দাবি, অতীতে একাধিকবার সরকারিভাবে প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো পদক্ষেপ বাস্তবায়ন হয়নি।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “আমরা শুধু আশ্বাসই শুনে যাচ্ছি, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। তাই বাধ্য হয়েই কর্মবিরতির সিদ্ধান্ত নিতে হয়েছে। দাবি পূরণ না হলে টিকাদান কর্মসূচি স্থবির হয়ে যাবে, এর দায়ভার সরকারকেই নিতে হবে।
তারা আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করবে।
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্টেন চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সালাউদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাউস, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাজির আহমেদ, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার, অজিত দেবনাথ, ইকবাল হোসেন, মোঃ আবু নছর প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...