
দেশের তরুণ সমাজের জন্য আদর্শ হয়ে উঠেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার কৃতি সন্তান, তরুণ রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক যোবায়ের হোসেন আক্কাস।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর সেগুনবাগিচার কচি–কাচার মেলা মিলনায়তনে আয়োজিত “আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা–২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি মর্যাদাপূর্ণ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন।
দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়া সংগঠন ও জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে জড়িত আক্কাস তরুণ প্রজন্মকে খেলাধুলা, নেতৃত্ব ও সমাজসেবায় উদ্বুদ্ধ করে আসছেন। এর আগে তিনি আরও একাধিক সম্মাননা অর্জন করেছেন, যা তার সততা, আন্তরিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি বহন করে।
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্তি তার পথচলাকে শুধু সম্মানিতই করেনি, বরং সমাজসেবায় আরও আন্তরিক হওয়ার অনুপ্রেরণাও দিয়েছে। তিনি প্রমাণ করেছেন, সততা, নেতৃত্ব ও মানবিকতার সমন্বয়ে একজন তরুণ শুধু নিজ এলাকায় নয়, বরং পুরো দেশের জন্যই অনুপ্রেরণা হতে পারেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...