
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইউসুফ আলী (২৮) নামের এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাতিপাগার এলাকার জনৈক রমজান আলীর পতিত জমি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইউসুফ আলী মাদক সরবরাহের উদ্দেশ্যে ওই জমিতে অবস্থান করছিলো। এসময় খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী থানার এসআই আবু তালেব। সঙ্গে ছিলেন এএসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস টিম।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক