শিক্ষক বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্নান বীনগর, ব্রাহ্মণবাড়িয়া: আজ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২৫ ব্রাহ্মণ বাড়িয়ার নবীনগর কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হৃদয়ছোঁয়া শিক্ষক বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আবেগঘন পরিবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চারজন সম্মানিত শিক্ষকের বিদায় উপলক্ষে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরজনিত বিদায়ে বিদায় নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক, যিনি দীর্ঘ ৪০ বছর এই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন।

তাঁর পেশাগত দক্ষতা, শ্রেণিকক্ষে সাবলীল পাঠদান এবং মানবিক আচরণ তাঁকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রিয় করে তুলেছিল। তাঁর বিদায়ে বিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানান।

বদলিজনিত কারণে বিদায় নেন প্রধান শিক্ষক মোঃ মহসীন, সিনিয়র শিক্ষক রাজিয়া সুলতানা এবং তাসলিমা বেগম। তাঁদের সম্মাননা স্মারক ও ভালোবাসার উপহার প্রদান করেন সহকর্মী শিক্ষক, ছাত্রছাত্রী এবং গ্রামবাসী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের জমিদাতা আবুল খায়ের-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ভূমিদাতা ফারুক মিয়া ও জাকির হোসেন-কেও সংবর্ধিত করা হয় তাঁদের অবদানের জন্য।

গ্রামবাসীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষকসহ বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক-কে গ্রামবাসী, ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন। সভাপতিত্ব করেন আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা এটিএম রেজাউল করিম সবুজ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মিন্টু মিয়া।বক্তব্য রাখেন:সাবেক শিক্ষার্থী মোঃ শামিম সাবেক শিক্ষার্থী মোঃ মমিন বিদ্যালয় কমিটির সদস্য গোলাম হোসেন ওয়ার্ড মেম্বার মোক্তার হোসেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব আব্দুল করিম, শিক্ষক তাসলিমা বেগম, ছুনিয়া আক্তার, সুলতানা রাজিয়া ও মুক্তা আক্তার

বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যেখানে শিক্ষার প্রতি শ্রদ্ধা ও মানবিক সম্পর্কের শক্ত বন্ধন প্রতিফলিত হয়।