পাইকগাছায় পুলিশের অভিযানে তিন পেশাদার চোর গ্রেফতার

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে তিন পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ৪০০ (চারশত) পাকা সুপারি উদ্ধার করা হয়।

খুলনা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও পাইকগাছা সার্কেল কর্মকর্তার তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. কামরুল ইসলাম বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

গ্রেফতারকৃতরা হলো—
১। জুয়েল সরদার (২৫), পিতা-মো. খলিল সরদার
২। আব্দুল্লাহ শাহীন (২৭), পিতা-আলী শাহীন
৩। মো. রাসেল (২৯), পিতা-মো. মশিয়ার
(তিনজনই গড়াইখালী, থানা–পাইকগাছা, জেলা–খুলনা)।

জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চুরি হওয়া সুপারি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা (নম্বর-০৪, তারিখ-০১/০৯/২০২৫ খ্রিঃ) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়েছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুপারি চুরির ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে।