
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির পালন করা হয়।
মিছিলটি জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসাইনসহ আরও উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. মাইনুল হক উপল, ডা. শারমিন সুলতানা, ডা. ফরিদা ইয়াসমিন প্রমূখ।
এছাড়াও সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়া, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, টেকনোলজিস্ট পরিষদের সভাপতি জহিরুল হক, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন, ইনামুল হক, বিএনএ’র সভাপতি কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক