
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দক্ষিণ ধুপাটিলা গ্রামে পাশাপাশি দু’টি বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দিবাগত রাতে জুবায়েল আহমদ এর একটি গাভি ও মুহিবুর রহমান এর গাভিসহ তিনটি গরু চুরি হয়েছে।
এ ঘটনায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বৃষ্টির সময়ে দক্ষিণ ধুপাটিলা গ্রামের জুবায়েল আহমদ এর বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভি ও পার্শ্ববর্তী বাড়ির মুহিবুর রহমান এর গোয়াল ঘর থেকে একটি গাভি, একটি ডেকা বাছুর ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়।
এতে দুই পরিবারের কমপক্ষে দুই লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গত সপ্তাহে ফুলবাড়ি চা বাগান থেকেও ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।
জুবায়েল আহমদ বলেন, আমাদের পালিত গরুগুলো চুরি হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। চারটি গরুর মূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে সরেজমিনে দু’টি বাড়িতে গিয়ে বিস্তারিত শুনেছি। চুরি হওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...