
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২৭ আগস্ট ২০২৫) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “নির্বাচন যদি শান্তিপূর্ণ চান, তাহলে আগে সবার দায়িত্ব শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা।”
তিনি বলেন, “৭১ সাল ছিল বলেই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি। তবে ১৫ বছরের দুশাসন এক-দুই বছরে কাটিয়ে ওঠা সম্ভব নয়। নারীর প্রতি পারিবারিক সহিংসতা দূর করতে হবে। সাইবার বুলিং রোধে ইতোমধ্যে সাইবার ইউনিট গঠন করা হয়েছে।”
নারী ও শিশুদের জন্য বাসযোগ্য নবীনগর গড়তে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মব জাস্টিস কিভাবে তৈরি হয় জানেন? মোবাইল ফোনের মাধ্যমে, সাইবার অপরাধের কারণে। এটি নতুন ধরনের সমস্যা। সফলতা বা ব্যর্থতা নয়, এটাকে নিয়ন্ত্রণে আনতে হলে তরুণ সমাজকে আইটি সেক্টরে দক্ষ হতে হবে।”

বালু উত্তোলন প্রসঙ্গে উপদেষ্টা শারমীন বলেন, “অবৈধ বালু উত্তোলন বন্ধে শুধু প্রশাসনের পক্ষে যথেষ্ট নয়। জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে বালুখেকোদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
পরে তিনি তার নিজ গ্রামের বাড়ি নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, নাসিরাবাদ বালুমহাল থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ একাধিক গ্রামে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। শতাধিক খননযন্ত্রের শব্দে দিনরাত কাঁপছে অঞ্চলটি। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা নদীগর্ভে বিলীন হওয়ার পথে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে তাৎক্ষণিক নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেনঃ
তার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এনডিসি আবু মোছা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ও নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী