
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে বাড়ি ফেরার পথে গতকাল সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে সুজিত সতনামী টুনু (৩৮) বজ্রপাতে মারা যায়।
জানা যায়, পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শ্রমিক টেক্কু সতনামীর ছেলে সুজিত সতনামী টুনু পাত্রখোলা চা বাগানের পার্শ্ববর্তী মাতালি হাওরে নিজ টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যায়। এ সময়ে আকাশে মেঘের তর্জন গর্জন দেখে দ্রুত কীটনাশক প্রয়োগ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে সুজিত সতনামী টুনু ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করেন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সরকারিভাবে আর্থিক অনুদান পাওয়া গেলে নিহতের পরিবারকে সহায়তা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...