
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সাতজন শিক্ষক ও কর্মচারীর সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রম বিদ্যালয় উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছে। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দিয়েছেন। তাঁদের কর্মই আজকের আলোকিত প্রজন্মের ভিত্তি। সৎ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষক ও কর্মচারীরা হলেন:
জনাব ওমর ফারুক (শিক্ষক)
এবিএম আব্দুল খালেক (শিক্ষক)
মো. নুরুল হোসেন (শিক্ষক)
মো. আব্দুল খালেক (শিক্ষক)
মো. নুরুল ইসলাম ভাইয়া (শিক্ষক)
অফিস সহকারী মো. জীবন মিয়া
নৈশ প্রহরী মেঃ নূর মিয়া (মরণোত্তর)
অনুষ্ঠানে তাঁদের কর্মজীবনের স্মৃতিচারণা ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...